Site BD Site BD Terms
Home

www.wee.best, merchant.wee.best, team.wee.best বা কোনো *.wee.best সাইট ব্যবহার করে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন। সাইনআপ/রেজিস্টারে T&C চেকবক্স মানে এই শর্ত গ্রহণ।

#overview

সারাংশ

Site BD ওয়েবসাইট বিল্ডিং, হোস্টিং ও ম্যানেজমেন্ট সেবা দেয়। সেবা “যেমন আছে” ভিত্তিতে দেওয়া হয়; আইন ও কোম্পানি নীতি মেনে চলতে হবে।

#accounts

অ্যাকাউন্ট

  • সঠিক মোবাইল নম্বর ও তথ্য দিতে হবে; OTP যাচাই বাধ্যতামূলক।
  • অ্যাকাউন্টের নিরাপত্তা আপনার দায়িত্ব।
  • এক নম্বরে সাধারণত এক মার্চেন্ট সাইট / এক পার্টনার অ্যাকাউন্ট।
  • ভুল বা প্রতারণামূলক তথ্যে অ্যাকাউন্ট বাতিল/টার্মিনেট হতে পারে।
#subscription

ট্রায়াল ও সাবস্ক্রিপশন

  • নতুন সাইটে সীমিত ফ্রি ট্রায়াল থাকতে পারে; মেয়াদ শেষে পেইড প্ল্যান লাগবে।
  • মেয়াদ শেষের পর grace period থাকতে পারে — এর মধ্যে রিনিউ না করলে সাইট ডেটা মুছে যেতে পারে এবং সাবডোমেইন রিলিজ হতে পারে।
  • পেমেন্ট (যেমন bKash Merchant Payment) যাচাইয়ের পর মেয়াদ যোগ হয়; ফেক TrxID/প্রতারণায় অ্যাকাউন্ট ব্যবস্থা নেওয়া হবে।
  • রেফারেল ডিসকাউন্ট কোম্পানি নীতি ও সক্রিয় রেফারেল কোড অনুযায়ী প্রযোজ্য।
#partners

Sales Partner (Team)

  • পার্টনারশিপ স্থায়ী চাকরি নয় — পার্ট-টাইম সেলস অ্যাফিলিয়েট মডেল।
  • কমিশন কোম্পানি নীতি, সেল কনফার্ম ও পেআউট নিয়ম অনুযায়ী।
  • নির্দিষ্ট সময় (যেমন ৬ মাস) কোনো সেল/অ্যাক্টিভিটি না থাকলে অ্যাকাউন্ট টার্মিনেট হতে পারে; নেটওয়ার্ক কোম্পানির অধীনে চলে যেতে পারে।
  • কোম্পানির নাম ক্ষুণ্ণ, পলিসি লঙ্ঘন বা টিমে গুরুতর সমস্যা হলে অ্যাডমিন যেকোনো সময় টার্মিনেট করতে পারে।
  • টার্মিনেটের পর একই নম্বরে নতুন করে আবেদন করা যেতে পারে (কোম্পানি অনুমোদন সাপেক্ষে)।
#content

কনটেন্ট ও মালিকানা

আপনি যা আপলোড করেন তার মালিকানা আপনার। সাইট চালাতে প্রয়োজনীয় হোস্টিং/ডিসপ্লের লাইসেন্স Site BD-এর থাকে।

আইন বা এই শর্ত ভঙ্গ করলে আমরা কনটেন্ট সরাতে বা অ্যাকাউন্ট স্থগিত/টার্মিনেট করতে পারি।

#acceptable

গ্রহণযোগ্য ব্যবহার

  • অবৈধ পণ্য/সেবা, প্রতারণা, স্প্যাম, ম্যালওয়্যার নিষিদ্ধ।
  • অন্যের অধিকার (কপিরাইট, ট্রেডমার্ক, প্রাইভেসি) লঙ্ঘন করা যাবে না।
  • প্ল্যাটফর্মের অপব্যবহার বা সিস্টেম আক্রমণ নিষিদ্ধ।
#liability

দায় সীমা

সেবা যথাসাধ্য দেওয়া হয়; আউটটেজ, ডেটা লস বা তৃতীয় পক্ষ (পেমেন্ট/কুরিয়ার/SMS) সমস্যার জন্য পরোক্ষ ক্ষতির দায় Site BD নেয় না — আইন অনুমোদিত সীমায়।

আপনার সাইটের কাস্টমার/অর্ডার সংক্রান্ত দায় মূলত আপনার।

#changes

পরিবর্তন

প্রয়োজনে এই শর্ত আপডেট হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন এই পেজে প্রকাশ করা হবে। আপডেটের পর সেবা ব্যবহার অব্যাহত রাখা মানে নতুন শর্তে সম্মতি।

প্রাইভেসি ও কুকি: Privacy